মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নাহিদ ইসলামের পদে আসছেন উপদেষ্টা মাহফুজ

উচ্চকন্ঠ   25-Feb-2025   55

Photo

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তিনি তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার (সমন্বয় ও সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যবকে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জানা গেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখা মাহফুজ আলম ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক। প্রথমে মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী করা হয়। পরে তাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা হয়। উপদেষ্টা করা হলেও এতদিন তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দায়িত্ব পালনের পাশাপাশি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে মাহফুজ আলমকে সহযোগিতা করবেন বর্তমানে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার (সমন্বয় এবং সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যব। এর আগে দুপুরে পদত্যাগ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। নাহিদ ইসলাম আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন।

office@ukantho.com


Photo

নড়াইলে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজাসহ নারী আটক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী...

Photo

দেশে আর কোন ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না -অ্যাটর্নি জেনারেল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দেশে আর কোন ফ্যাসিস্টদের...

Photo

সাড়ে ৪ কোটি টাকায় নির্মিত পানি শোধনাগার ৭ বছর পরিত্যক্ত। সুফল থেকে বঞ্চিত পৌরবাসী। দেখার কেউ নেই

নিজস্ব প্রতিবেদক: ভূগর্ভস্থ পানি শোধনাগারের নির্মাণ কাজ সাত বছর আগে...

Photo

একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে বিএনপি

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একই ব্যক্তি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত