রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   15-Apr-2026   63

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক:দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।
কর্মশালায় সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম। এতে বক্তব্য রাখেন হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: উজ্জল কুমার কুন্ডু, উপজেলা সমবায় কর্মকর্তা ফরহাদ হোসেন, এসডিএফ’র জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান, জেলা কর্মকর্তা (লাইভলিহুড) মাহাবুবুর রহমান, জেলা কর্মকর্তা সুলতানা বুলবুলি এবং জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. অনুদীপা রানীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে অর্থ মন্ত্রণালয় এসডিএফ’র মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে উপজেলার সুবিধাভোগীদের আরও কার্যকর সেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কর্মশালায় অংশগ্রহণকারী অংশীজনরা সুবিধাভোগীদের মাঝে সেবা কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার আশ্বাস দেন।

office@ukantho.com


Photo

জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে: সালাহউদ্দিন

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই...

Photo

ক্ষুদ্রঋণ চালু করতে বাংলাদেশের সহযোগিতা চায় আর্জেন্টিনা

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের...

Photo

চাঁদাবাজদের ঘুম হারাম হয়ে গেছে: হাসনাত

এফএনএস: এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয়...

Photo

কাতারে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত