মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

উচ্চকন্ঠ   24-Feb-2025   46

Photo

এফএনএস: আসন্ন পবিত্র রমজান মাসে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, হিজরি ১৪৪৬ (২০২৫ সাল) সনের পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সকল সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হলো। নতুন সময়সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস শুরু হবে সকাল ৯টায়। আর শেষ হবে বিকেল সাড়ে ৩টায়। এছাড়া বেলা ১টা ১৫ মিনিট থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার। এ ছাড়া, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান (যাদের সার্ভিস অতি জরুরি) জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব আইন/বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ মার্চ থেকে রোজা শুরু হতে পারে।

office@ukantho.com


Photo

হারানো বিজ্ঞপ্তি

আমি রিমা খাতুন (২৭),পিতা -রওশন আলী, মাতা -রাবেয়া বেগম, জাতীয় পরিচয় পত্র...

Photo

জাতীয় নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ পাবে বিশেষ প্রশিক্ষণ

এফএনএস: আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ...

Photo

মহেশপুরে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, বিএনপি সমর্থক গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: রজপথে ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিবাদ...

Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করল আর্জেন্টিনা ফ্যান ক্লাব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শতাধিক শিক্ষার্থীর মাঝে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত