বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ব্যতিক্রমী শিশুতোষ বইমেলায় ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

উচ্চকন্ঠ   24-Feb-2026   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শিশুদের বই পড়ার অভ্যাস বৃদ্ধি ও শিশুদের বইমুখী করতে ঝিনাইদহে ব্যতিক্রমী শিশুতোষ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় শহরের বিভিন্ন স্কুল ও কিন্ডারগার্টেন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দ উৎসবে মেতে ওঠে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) ভাষার মাস ফেব্রুয়ারী উপলক্ষ্যে শহরের আদর্শপাড়ায় অবস্থিত মর্নিংবেল কিন্ডারগার্টেন স্কুলে এ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়।
এতে মর্নিংবেল কিন্ডারগার্টেন স্কুল সহ অন্যান্য স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরাও অংশ নেন। মেলায় শিশুতোষ ছড়া, কবিতা ও রম্য গল্পের বই দিয়ে তিনটি বিশেষ স্টল বসানো হয়। শিশুরা এসব স্টল ঘুরে ঘুরে তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন বই সংগ্রহ করে। এসময় শিশুদের সাথে সাথে মেলায় অভিভাবকদেরও উপস্থিতি ছিল সরব। এছাড়া শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ বইমেলায় উপস্থিত ছিলেন।
মেলার আয়োজক মর্নিংবেল কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীনুর আলম লিটন বলেন, শিশুদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। ক্ষুদে শিক্ষার্থী বন্ধু ও শিশুরা দিনদিন অতিমাত্রায় মোবাইল ফোনের প্রতি ঝুঁকে পড়ছে। আমরা শিশুদের মোবাইল ফোনের আসক্তি দূর করে তাদের হাতে বই তুলে দিতে চাই। সেই লক্ষ্যেই আমাদের এই স্বল্প প্রয়াস।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ চার সংসদীয় আসনে ২৭ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চারটি সংসদীয় আসনে মোট ২৭ জন মনোনয়ন পত্র...

Photo

জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়ক: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক...

Photo

ঝিনাইদহে ব্যাবসায়ী সুদীপের ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে গড়িমিসি’র অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের ব্যবসায়ী সুদীপ...

Photo

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত