সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উচ্চকন্ঠ   15-Jan-2026   90

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, ৮০০ রাউন্ড গুলিসহ ধারালো অস্ত্র এবং বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। ‘বাংলাদেশ আর্মি’ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ৪টা ১৬ মিনিটে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে একটি করে পিস্তল, ম্যাগাজিন ও এয়ারগান, ৮০০ রাউন্ড এয়ারগানের গুলি এবং বেশ কিছু দেশি ধারালো অস্ত্র ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
অভিযানে দিঘলিয়া গ্রামের তোফায়েল মন্ডল (২৫), লাহুড়িয়া ডহরপাড়ার রাসেল বিশ্বাস (১৯), সাতক্ষীরা শ্যামনগর থানার বইশখালি গ্রামের ইসমাইল হোসেন পিন্টু (৫০) এবং একই গ্রামের আমিনুর গাজীকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, প্রথমে দিঘলিয়া গ্রামের তোফায়েল মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। পরে আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘের থেকে রাসেল, পিন্টু ও আমিনুরকে আটক করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করবে বিএনপি: এ্যানি

এফএনএস: কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি...

Photo

কয়েকটি দল সচিবালয়ে গিয়ে ডিসি ভাগাভাগি করছে: হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত...

Photo

জামায়াত, এনসিপিসহ চারটি দলকে সতর্ক করলো ইসি

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ চারটি...

Photo

একটি কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে-রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত