রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

শুটিংবলের ওয়ার্ল্ড কাপে নড়াইলের সৌরভ

উচ্চকন্ঠ   12-Jan-2026   122

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গর্বের নতুন অধ্যায় রচিত হলো শুটিংবল খেলায়। প্রথমবারের মতো শুটিংবলের ওয়ার্ল্ড কাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন নড়াইলের কৃতি খেলোয়াড় আশিকুর রহমান সৌরভ । তার এই অর্জনে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে নড়াইলসহ পুরো দেশে।
আন্তর্জাতিক শুটিংবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সৌরভ। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের ফল হিসেবেই তিনি জাতীয় দলের হয়ে বিশ্বমঞ্চে খেলার সুযোগ পান।
সৌরভ নড়াইল জেলার একজন উদীয়মান শুটিংবল খেলোয়াড় হিসেবে পরিচিত। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে তার নৈপুণ্যময় পারফরম্যান্স ক্রীড়া সংগঠকদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে তার আক্রমণভাগের দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দলের জন্য বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সাফল্যে নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, শুটিংবল সংশ্লিষ্ট সংগঠন এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, সৌরভের এই আন্তর্জাতিক অংশগ্রহণ নড়াইলের ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।
ওয়ার্ল্ড কাপে দেশের হয়ে ভালো পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের শুটিংবলকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলবেন—এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা।
এই বিষয়ে সৌরভ বলেন সব কিছুই সৃষ্টিকর্তার ইচ্ছা। তিনি চেয়েছেন বলেই আমি আজ এই পযর্ন্ত। চেষ্টা করবো দেশকে ভালো কিছু উপহার দেওয়ার আমার জন‍্য আপনারা দোয়া করবেন যেন ভালো কিছু উপহার দিতে পারি।
এই বিষয়ে সৌরভের বাবা বলেন সৌরভের এই সাফল্যে আমরা আনন্দিত আমরা সব সময় তার পাশে আছি। আপনারা দোয়া করবেন যেন সে ভালো কিছু করতে পারে।
সব ঠিকঠাক থাকলে আগামী পহেলা ফেব্রুয়ারি ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে এবারের শুটিংবল ওয়ার্ল্ড কাপের এবারের আসর এবং ২৫ জানুয়ারি দেশ ত‍্যাগের সম্ভবনা রয়েছে বাংলাদেশ শুটিংবল দলের।

office@ukantho.com


Photo

নির্বাচন যত দেরি হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে: গয়েশ্বর

এফএনএস: সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার...

Photo

ঝিনাইদহে শেষ হলো জাহানারা জাবেদ ফাউন্ডেশনের মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জাহানারা জাবেদ ফাউন্ডেশনের...

Photo

খুলনাতে তারুন্যের মহাসমাবেশ সফল করতে কালীগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ মে খুলনায় তারুন্যের মহাসমাবেশ...

Photo

আ. লীগ ও তার দেশি-বিদেশি দোসরদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: সুফিয়ান

এফএনএস: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত