সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস

উচ্চকন্ঠ   16-Dec-2025   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর সুচনা করা হয়।
সকাল সাড়ে ৭ টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরের স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথিন্দ্রনাথ রায় ও জেলা পুলিশ সুপার মাহফুজ আলফাজ, সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, পরে মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সভাপতি এম. রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদি ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান, সহ সরকারি দপ্তর, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়াও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে কুচকাওয়াজ, জেলা শিশু একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ছাত্রদলের নব-গঠিত কমিটির শুভেচ্ছা র‌্যালি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ...

Photo

যতদিন ডেভিলরা থাকবে ততদিন ডেভিল হান্ট চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: যতদিন ডেভিলরা থাকবে, ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন...

Photo

ঝিনাইদহ হোটেলকর্মী খুশি হত্যার রহস্য উদঘাটন, ক্লু লেস মামলায় ৬৬ দিন পর কথিত প্রেমিক গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের পাগলাকানাই এলাকার ভাড়া...

Photo

ঢাকায় পরিত্যক্ত বাসা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর শাহবাগ থানার বাংলামোটর এলাকায় সাইফুল ইসলাম নামে একজনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত