রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আটক

উচ্চকন্ঠ   10-Dec-2025   67

Photo

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যার ঘটনায় আত্মগোপনে থাকা গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সময় তার স্বামী রাব্বীকেও আটক করা হয়। বুধবার ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে আয়শাকে গ্রেপ্তার ও তার স্বামীকে আটক করা হয়েছে। সেখানে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন আয়েশা। পুলিশ বলছে, গৃহকর্মীর স্বামী রাব্বীকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকান্ডে তার সংশ্লিষ্টতা থাকলে তাকেও গ্রেপ্তার দেখানও হবে। ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, হত্যাকান্ডের পর মোহাম্মদপুর থানা-পুলিশ আসামিকে গ্রেপ্তারে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। আয়েশা তার শশুরবাড়ি পলাতক ছিলেন। এ সময় তার স্বামী রাব্বীকেও আটক করা হয়। তিনি বলেন, দুজনকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য হয়তো সামনে আসতে পারে। এর আগে, সোমবার লায়লা ফিরোজ ও নাফিসা লাওয়াল বিনতে আজিজকে নিজ বাসায় হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে ৭ তলার ফ্ল্যাটে যান আয়েশা। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক লাগিয়ে কাঁধে একটি ব্যাগ ও স্কুল ড্রেস পরে বেরিয়ে যান। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট...

Photo

শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে ছাত্রদল নেতা তানভির রনি

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে আলোচিত তপন চেয়ারম্যান...

Photo

হরিণাকুন্ডুতে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক:দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া এবং টেকসই...

Photo

গাজীপুরে ২ শতাধিক কারখানায় তিন দিনের ছুটি

এফএনএস: গ্যাস সংকটসহ বিভিন্ন কারণে গাজীপুরে দুই শতাধিক ছোট ও সাব-কন্ট্রাক্টিং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত