শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না: রিজভী

উচ্চকন্ঠ   15-Feb-2025   28

Photo

এফএনএস: স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচন প্রলম্বিত করলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে। শনিবার এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে দেশ ভয়েস অব দ্য নেশন। রুহুল কবির রিজভী বলেন, গত ১৭ বছরে অবাধ সুষ্ঠু এবং সর্বজন গ্রাহ্য যে নির্বাচন সেই নির্বাচনের যে ভয়ংকর পরিণতি আমরা দেখতে পেয়েছি সেটা তো হওয়ার কথা ছিল না। ৯০ আন্দোলনের যে স্পিড ছিল সেই স্পিড থেকে আবারও হোঁচট খেয়ে ব্র্যাক টেকিং হবে সেটা তো কেউ প্রত্যাশা করেনি শুধু ব্র্যাক টেকিং নয় এমন এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে গত ১৭ বছরে সেটা তো বিস্ময়কর। এজন্য রাজনৈতিক বিজ্ঞানে পলিটিক্যাল সাইন্সে নতুন অধ্যায় সংযোজিত হয়েছে যে একতরফা এক ব্যক্তির নির্বাচনের জন্য কীভাবে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে দিনের ভোট রাতে হয়েছে ভোটারদের মাইকিং করে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে ভোটকেন্দ্রগুলোর সামনে চতুষ্পদ জন্তুর পদচারণ আমরা লক্ষ্য করেছি এ ধরনের নির্বাচন আমরা দেখেছি বিগত ১৬-১৭ বছরে। রিজভী বলেন, শুধু তাই নয় যারা বিরোধীদলের মনোনয়ন পেয়েছেন তাদের মনোনয়ন জমা দেওয়ার সময়ও বাধা দেওয়া হয়েছে আর এটি দিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। কেউ কেউ সেটি জমাও দিতে পারেনি এসব ঘটনা স্থানীয় নির্বাচনের সময়ও হয়েছে, জাতীয় নির্বাচনে সময়েও হয়েছে। একতরফা নির্বাচন করার জন্য রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে তারা কি ভয়াবহ অত্যাচারের খর্গ এবং বাধার নজির সৃষ্টি করতো প্রতিপক্ষের ওপরে সেটি বলে শেষ করা যাবে না। বিরোধীদলের নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হতো, হামলা করা হতো। রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন কমিশন (ইসি) স্বয়ংক্রিয়ভাবে পরাধীন হয়ে পড়ে বলে মন্তব্য করে নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার আহ্বান জানান তিনি। রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের ক্ষেত্রে ইসি এখনো সর্বেসর্বা। রাজনৈতিক সরকার গঠিত হওয়ার পর ইসি কেন জানি স্বয়ংক্রিয়ভাবে কিছুটা অধীন হয়ে পড়ে, পরাধীন হয়ে পড়ে। আইন, সংবিধান বলে তাদের যে নিজস্ব স্বাধীনতা সেই স্বাধীনতা তারা প্রয়োগ করতে চান না বা পারেন না। নিজে নিজেই দুর্বল হয়ে পড়ে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় অনেক ক্ষেত্রেই হস্তক্ষেপ হয়, অনেক ঘটনা ঘটে। এখানে একটা প্রভেশন থাকা দরকার যে দলীয় সরকার থাকবে কিন্তু ইসি পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেওয়া দরকার। এ সময়টা যেন খুব বেশি প্রলম্বিত না হয়, এ কথাটা বলা হয়েছে। নির্বাচন যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দেবে। সেই প্রশ্নটা যাতে দেখা না দেয়। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার জনসমর্থিত সরকার। এই সরকার সবসময় মানুষের সেন্টিমেন্ট ধারণ করে কাজ করে। আমি গতকাল (গত শুক্রবার) বলেছি, প্রথমে জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটে। সেই মূল কাজ বাদ দিয়ে যদি সাবসিডিয়ারি কাজ প্রথমে শুরু করে দেয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। বিএনপির এ নেতা বলেন, অনেকে আগের উদাহরণ দেয়। আগের সরকার ও ড. ইউনূসের সরকার তো এক হওয়ার কথা না। এই সরকারকে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রার্থীকে জেতাতে হবে এমন মনোভাব থাকলে অবাধ নির্বাচন থাকবে না। আমিই সব, আমার দল সব, অন্যকিছু নেই- এ ধরনের চেতনার পরিবর্তন করতে হবে। এর পরিবর্তন করতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। মানসিকতার পরিবর্তন না করলে সংস্কার ফলপ্রসূ হবে না। বিগত সরকারের সময়ে ইসি তার নিজস্ব স্বাধীনতা খর্ব করতে প্রস্তাব দিয়েছিল জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, তাদের অনেক ক্ষমতা সরকারের হাতে তুলে দিতে চেয়েছিল। কী অনুগত ইসি ছিল, যারা কমিশনার ছিলেন তাদের সরকার বেছে বেছে নিয়েছে। যারা তাদের জন্য ¯েøাগান দিতে পারে। ফলে ইসির স্বাধীনতা কী এটা তারা বুঝতে চাইতো না। তারা যেটা মনে করতেন আমি কতটুকু চামচামি করলে প্রধানমন্ত্রী খুশি হবেন, সেই কাজটাই তারা করতেন। দেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ এহসান কবির শানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগীত পরিচালক ইথুন বাবু, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ।

office@ukantho.com


Photo

সবার মধ্যে দেশের জন্য কিছু করার আন্তরিকতা থাকা উচিত: জাইমা রহমান

এফএনএস: দেশের জন্য ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আন্তরিকতা সবার...

Photo

ড. মুহাম্মদ ইউনূসকেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত...

Photo

ঝিনাইদহে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার ২০তম প্রতিষ্ঠা...

Photo

পীর বাবার কাণ্ড...!

নিজস্ব প্রতিবেদক: অর্থ ও সম্পদের প্রলোভন দেখিয়ে ৩ সন্তানের জননীকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত