সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সাপের কামড়ে শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   25-Sep-2025   30

Photo

এফএনএস: সাপের কামড়ে ঝিনাইদহের মহেশপুরে মিথিলা খাতুন (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে দুর্গাপুর গ্রামের স্কুলপাড়ায় এই ঘটনা ঘটে। মিথিলা ওই গ্রামের মুজাহিদ ইসলামের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল মিথিলা। গভীর রাতে হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে শিশুটি মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্বজনদের আপত্তি না থাকায় লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা শুরু

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ’দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’...

Photo

ঝিনাইদহ সেনা অভিযানে গোপন গুদাম থেকে বিপুল পরিমাণ সার উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপা দুটি গোপন গুদামে...

Photo

পাঁচ দফা দাবি আদায়ে জামায়াতের দ্বিতীয় ধাপে কর্মসূচি ঘোষণা

এফএনএস: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা...

Photo

ঝিনাইদহ ৪ নির্বাচনী আসনে নির্বাচনী গণসংযোগ করছেন বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ

প্রবীর বিশ্বাস, প্রতিবেদক: ঝিনাইদহ ৪ নির্বাচনী আসনে বিএনপি থেকে মনোনয়ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত