বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

গাজীপুরে গাড়িচাপায় যুবকের মৃত্যু

উচ্চকন্ঠ   29-Aug-2025   69

Photo

এফএনএস: গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাওজোর এলাকায় হর্টিকালচার নার্সারির সামনে হেঁটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন ওই যুবক। এসময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ২২/২৩ বছর হবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার এসআই কাজি শামসুজ্জামান জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

office@ukantho.com


Photo

শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি ও আদেশ ১৯ জুন

এফএনএস: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল...

Photo

প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন: মুফতি রেজাউল করিম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ইসলামী আন্দোলন বাংলাদেশের...

Photo

ভারতে আইরিশ পর্যটককে ধর্ষণ-হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদন্ড

উচ্চকন্ঠ আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গোয়া শহরে ২০১৭ সালের মার্চে ২৫...

Photo

সন্ত্রাসীরা যত শক্তিশালীই হোক রক্ষা পাবে না: ডিবি প্রধান

এফএনএস: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত