বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি: এ্যানি

উচ্চকন্ঠ   23-Aug-2025   49

Photo

এফএনএস: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন লালন করেন। তিনি একটা নতুন রাজনীতি উপহার দেবেন এবং তার নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি। শুক্রবার দুপুরে ল²ীপুরের রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলেকজান্ডার মডেল সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এ্যানি বলেন, ৫ আগস্টে যে পালিয়ে গেছে, তাকে নিয়ে আর কী কথা বলব, বেহুদা বলা। কিন্তু যা করে গেছে তা মনে রাখার মতো। চিরদিন মনে রাখতে হবে সেই ফ্যাসিস্ট হাসিনার কথা, ভুলা যাবে না। খালেদা জিয়ার আপসহীন স্টাইলে কাজটা করার চিন্তা করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথাবার্তা, বডি ল্যাংগুয়েজ, বক্তব্য চেঞ্জড। সুতরাং আগের রাজনীতি চলবে না। ১৭ বছরের ট্রেন্ড চলবে না। নতুনভাবে মানুষকে আশ্বস্ত করতে হবে। তারেক রহমান একটা নতুন রাজনীতি উপহার দেবেন। নতুন একটা সমাজব্যবস্থা উপহার দেবেন। কারণ আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, হাসিনা যেদিন বিদায় নিয়েছে, তার আগ পর্যন্ত জেলে ছিলাম। ফেনীতে বক্তব্য দিয়েছিলাম, হাসিনাকে ছেড়ে কথা বলিনি। তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। এটা আমাদের অধিকার, প্রত্যয়। তিনি আরও বলেন, রাজনীতি করি, নেতৃত্ব দিই, ইনকাম করার জন্য? না এটা চলবে না। রাজনীতি করবেন সেবা করার জন্য, সম্মানের জন্য। পদ যদি নিতে চান, পদ নেবেন পদের পেছনে কি কাজ করতে হবে, কি দায়িত্বগুলো পালন করতে হবে, তা বুঝে নেবেন, বুঝিয়ে দেবেন। এটা তারেক রহমানের কথা। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবো এ ভাব থেকে সরে আসতে হবে। কারণ আমরা (বিএনপি) দেশ গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছি তারেক রহমানের নেতৃত্বে। তিনি বলেন, আজকে অন্তর্বর্তী সরকার আজকে যে সংস্কারের কথা বলছেন। এ সংস্কার তারেক রহমানের ৩১ দফার প্রতিফল। প্রফেসর ইউনূস লন্ডন গেছেন। তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এখন অনেকেই বলেন তিনি কেন লন্ডনে বৈঠক করলেন। আগে তো বিএনপির সঙ্গেই বৈঠক হবে। বিএনপি বড় দল। তাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তারেক রহমান আগামী সরকারের প্রধানমন্ত্রী হবে জানিয়ে এ্যানি বলেন, রমজানের আগে ফেব্রæয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে আমরা ধরেই নিতে পারি বাংলাদেশের জাতীয়তাবাদী দল এ সরকারের প্রতিনিধিত্ব করবে। তারেক রহমান সে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এখন থেকে তারেক রহমান সে প্রস্তুতি নিচ্ছেন, ১৮০ দিনে কি করবেন, ৩৬৫ দিনে কি করবেন। তাই নতুন চিন্তায় বর্বর-জঙ্গি যুগকে পাশ কাটিয়ে, ১৭ বছরের ট্রেন্ডকে বাদ দিয়ে, নতুন ট্রেন্ডে, নতুন চিন্তায় বাংলাদেশকে বির্নিমাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। জামায়াতকে উদ্দেশ্য করে এ্যানি বলেন, কেন হাসিনার বিরুদ্ধে লড়াই করছি আমরা? এক সঙ্গে জেলে গেছি। একসঙ্গে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করছি। জেলখানায় একসঙ্গে থেকেছি। একসঙ্গে নামাজ পড়েছি। তাহলে এখন ফাটল কেন? রামগতি পৌর বিএনপির আহŸায়ক সাহেদ আলী পটুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান ও প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদদিন নিজান। রামগতি উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভ‚ঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহŸায়ক হাসিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহেদ উদ্দিন হ্যাপি ও রামগতি উপজেলা বিএনপির আহবায়ক জামাল উদ্দিন।

office@ukantho.com


Photo

আওয়ামীপন্থী ৭৩ আইনজীবী কারাগারে

এফএনএস: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাংচুর ও হত্যাচেষ্টার...

Photo

মে মাসে শেখ হাসিনার বিচার শুরু, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

এফএনএস: জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী...

Photo

এই সময়ে হাসিনার ভাষণের সিদ্ধান্তই উসকানিমূলক: ফরহাদ মজহার

এফএনএস: রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বিক্ষব্ধ...

Photo

মায়ের দাফন নিয়ে ভাইদের দুই গ্রুপে সংঘর্ষ, একজন নিহত

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত