সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে তিন মাদকসেবীকে জেল জরিমানা

উচ্চকন্ঠ   21-Aug-2025   66

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সংরক্ষণ ও সেবনের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ আইনে তাদের এ কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ ভুমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম। এসময় ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কাশিমা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুস ছালামকে এক মাস, শ্রীরামপুর গ্রামের উকিল উদ্দিনের ছেলে মোঃ চান্নু মেল্লাকে তিন মাস ও বাজেডিহি গ্রামের সাইদুল হকের ছেলে মোঃ খোকনকে ৬ মাসের জেল দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

কালীগঞ্জ ভুমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম জানান, বৃহস্পতিবার ঝিনাইদহ মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগের কারণে তিনজনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।

office@ukantho.com


Photo

শ্রীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

এফএনএস: মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে রাইন (৪) ও ইব্রাহিম...

Photo

মহাকাশ প্রতিযোগিতায় বিশ্বসেরা ঝিনাইদহ ক্যাডেট কলেজ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল...

Photo

কালীগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়ন, ফেব্রæয়ারির মধ্যে...

Photo

বিএনপি থেকে মির্জা আব্বাসের বহিষ্কার চান পাটওয়ারীর

এফএনএস: বিএনপি থেকে মির্জা আব্বাসের বহিষ্কার চেয়েছেন ঢাকা-৮ আসনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত