মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

উচ্চকন্ঠ   18-Aug-2025   113

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সবুজ পৃথিবী গড়ার দায়িত্ব আমাদের সবার এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার কুমড়াবাড়িয়া কনেজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ গাছের চারা বিতরণ করেন পরিবেশবিদ জহির রায়হান। সেসময় বিদ্যারয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষক হায়দার আলী, আলমঙ্গীর হোসেন, ইসমত আরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে জহির রায়হান বলেন, প্রতিদিন আমরা যেমন নিঃশ্বাস নেই, তেমনি প্রতিদিনই পৃথিবীকে কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। গাছ লাগানো তার সবচেয়ে সহজ উপায়। শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করতেই এ গাছের বিতরণ করা হচ্ছে। পরে বিদ্যালয়ের ১’শ ১৪ জন শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে যাত্রীবাহি পরিবহনের বক্সে ছাগী বহন: জরিমানা ৫০ হাজার টাকা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পশুর প্রতি নিষ্ঠুর...

Photo

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়ির সাথে ট্রাকের সংঘর্ষে চার সেনাসদস্য আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সেনাবাহিনীর...

Photo

কুষ্টিয়ায় ছাত্রাবাসে নারীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

এফএনএস: প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ডেকে নিয়ে কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে...

Photo

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ০৫ জন, বাড়ি-ঘর ভাংচুর

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের সোনাতনপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত