বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

উচ্চকন্ঠ   14-Aug-2025   45

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় দুই মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬) ও একই গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল এন্ড কলেজের ও শিহাব কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র ছিলো।

স্থানীয়রা জানায়, রাত ৮ টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পার্শবর্তী বয়েরাতলা বাজারে যাচ্ছিলো। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুরে রেফার্ড করে। ফরিদপুরে যাওয়ার পথে শিহাব ও ঢাকায় যাওয়ার পথে আরাফাত মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৮৩ জন, উদ্ধার ১৯ আগ্নেয়াস্ত্র

এফএনএস: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল...

Photo

ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ৬ উপজেলার লাখো মানুষের...

Photo

শীত পড়ার সাথে সাথে ভিন দেশীরা- শীতের পোশাক সাজিয়ে বসেছে কলকাতায়

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিবেদক: ১৫ ই নভেম্বর শনিবার।...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক ৭ নভেম্বরের র‌্যালিতে জনতার ঢল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বর্নাঢ্য র‌্যালির মধ্যদিয়ে ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত