রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

উচ্চকন্ঠ   12-Aug-2025   54

Photo

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পুলিশ কনস্টেবল বাবলু চন্দ্র রায় (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে যাত্রাবাড়ীর কুতুবদিয়া চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত কনস্টেবলকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইফাত। এসআই ইফাত জানান, একটি মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য কনস্টেবল বাবলু চন্দ্র ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার সিএমএম কোর্টে আসেন। ভোরে বাস থেকে নেমে চেকপোস্ট এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী অতর্কিতে হামলা চালায়। তারা তার বাম পা ও হাতে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে এবং তার মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক নয়, তবে শারীরিকভাবে বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান শুরু করেছে।

office@ukantho.com


Photo

গাজীপুর সদর থানার ওসি বরখাস্ত, ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার

এফএনএস: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার...

Photo

মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ঝিনাইদহে ট্রাক চাপায় এক নারী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ঝিনাইদহে...

Photo

আইনশৃঙ্খলার উন্নয়নে সকলের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও রেজওয়ানা নাহিদ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নবাগত উপজেলা...

Photo

রাতের ভোটের অন্যতম কারিগর ভোলপাল্টে সেজেছেন জামায়াত; মহেশপুর দত্তনগর কৃষি খামারের যুগ্ন-পরিচালকের বিরুদ্ধে বিএডিসির জায়গা ভাড়ার অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সফেদ চাদরে মোড়া নূরানী চেহারার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত