সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

লোহাগড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যাকান্ড

উচ্চকন্ঠ   02-Aug-2025   63

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের সৈয়দ মাসুম বিল্লাহর (২০) রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের মধুমতি সেতু এলাকা থেকে আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পথচারীরা। মাসুম বিল্লাহ মাকড়াইল গ্রামের সৈয়দ রকিবুল ইসলামের ছেলে। মাসুম জাহাজে চাকরি করতেন।

মাসুমের মামা তহিদুল ইসলামসহ তার পরিবার জানায়, লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামের একটি মেয়ের সঙ্গে মাসুমের প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ করে মেয়েটির অন্যত্র বিয়ের খবর শুনে মাসুম কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে চলে আসেন। এরপর শুক্রবার সকালে লোহাগড়া উপজেলা সদরে মেয়েটির সঙ্গে তার দেখা হয়। বিষয়টি জানতে পেরে মেয়েটির পরিবারের সদস্যরা মাসুমকে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এরপর গুরুতর আহত অবস্থায় মধুমতি সেতু এলাকা থেকে মাসুমকে উদ্ধার করা হয়। তার ঘাড়সহ শরীরের স্থানে আঘাতের চিহৃ রয়েছে। পরিবারের দাবি, সরুশুনা গ্রামে যে মেয়েটির সঙ্গে মাসুমের প্রেমের সম্পর্ক ছিল, তারা পরিকল্পিত ভাবে মাসুমকে হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, মাসুম বিল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে, এ ঘটনায় মাসুমের পরিবার থেকে শনিবার সকাল পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

office@ukantho.com


Photo

ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না: ঝিনাইদহে আম জনতা দলের পরিচিতি সভায় বক্তাগন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে...

Photo

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার

এফএসএস: অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ...

Photo

নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস

এফএনএস: নতুন রাজনৈতিক দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না বলে মন্তব্য করেছেন...

Photo

যশোরে বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা

এফএনএস: যশোরে নিজ বাড়ির সামনে সাদী (৩২) ন্যমে এক যুবককে গুলি করে হত্যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত