রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সুযোগ নেই: আসিফ মাহমুদ

উচ্চকন্ঠ   24-Jul-2025   51

Photo

এফএনএস: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার বিধান উপদেষ্টা পরিষদ বাতিল করেছে। তাই এখন থেকে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকছে না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, ২০১৫ সালে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী আইন সংশোধন করা হয়। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার সুযোগ বাতিল করার সুপারিশ করা হয়েছিল। নির্বাচন বিশেষজ্ঞ ছাড়াও বিভিন্ন দল দলীয় প্রতীক না রাখার দাবি জানিয়ে আসছে। তার পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন আইন ২০১৫-এর ৩২ (ক) ধারা, পৌরসভা আইন ২০১৫ -এর ২০ (ক) ধারা, উপজেলা পরিষদ আইন ২০১৫ এর ১৬ (ক) ধারা এবং ইউনিয়ন পরিষদ আইন ২০১৫ এর ১৯ (ক) ধারা, যেই ধারার মাধ্যমে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করা হয়েছিল সেই ধারাগুলো বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল উপদেষ্টা পরিষদে। এটি উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার আর সুযোগ নেই। এখন থেকে আলাদা আলাদা প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচন হবে। জেলা পরিষদ নির্বাচন যেহেতু প্রত্যক্ষ ভোটে হয় না সুতরাং সেখানে প্রতীকের কোনো বিষয় নেই। তিনি আরও বলেন, দলীয় প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচনে অতীতে অনেক হানাহানি হয়েছে, অনেক জায়গায় মার্কার জোর কিংবা গায়ের জোরে নির্বাচন জিতে এসেছে। আমরা প্রত্যাশা করছি এর মাধ্যমে স্থানীয় সরকারে ইতিবাচক পরিবর্তন আসবে। নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থী জয়লাভ করে আসতে পারবেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি জাতীয় ঐক্যমত্যের বিষয়। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। এই বিষয়টি পুরোটাই রাজনৈতিক দলগুলোসহ সরকারের একটি ঐকমত্যে আসার বিষয়।

office@ukantho.com


Photo

যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে জোট নয়: হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত...

Photo

সেনা কর্মকর্তাদেরও বিচারের উপযুক্ত স্থান ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর তাজুল

এফএনএস: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ...

Photo

কোটচাঁদপুরে ৫০০ ফুট রাস্তা চলাচলের অনুপযোগী, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী...

Photo

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২০

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড়ে আধিপত্য বিস্তারকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত