সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

মধ্যরাতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

উচ্চকন্ঠ   22-Jul-2025   44

Photo

এফএনএস: চট্টগ্রামের চকবাজারে এক কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের (উত্তর) সভাপতি তানজির হোসেন জুয়েল বলেন, আমাদের কর্মী আরিফুল ইসলামকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে চকবাজার থানায় গেলে যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাদশার নেতৃত্বে সন্ত্রাসীরা থানায় আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। এ বিষয়ে জানতে এমদাদুল হক বাদশাকে একাধিকবার কল দিলেও ধরেননি। তবে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শেখ রাসেল বলেন, এক ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। কিন্তু শিবিরের নেতাকর্মীরা থানায় গিয়ে দাবি করেছেন ওই ছাত্রলীগ নেতা তাদের কর্মী। ওই ছেলে ছাত্রলীগের নেতা এটার যথেষ্ট তথ্য প্রমাণ তাদের দেখিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা ছাত্রদল নেতাকর্মীদের ঘিরে ধরে হামলা চালায়। পরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জড়ো হলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চকবাজার থানার ওসি মোহাম্মদ জাহিদুল কবির বলেন, এক ছাত্রকে মারধর করে থানায় সোপর্দ করার ঘটনায় ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

office@ukantho.com


Photo

উত্তরায় চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

এফএনএস: রাজধানীর উত্তরা এলাকায় চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ভয়াবহ ছিনতাইয়ের...

Photo

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা নিহত, মেয়ে গুরুতর আহত, এলাকায় শোকের ছায়া

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায়...

Photo

স্বৈরাচারী সরকার তরুণদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল: উপদেষ্টা আসিফ মাহমুদ

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া...

Photo

জকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএসসহ ১৫ পদে শিবিরের জয়

এফএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত