প্রিয় ঝিনাইদহ
দৈনিক নবচিত্রের ঈদ পুনর্মিলনী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 17-Jun-2025 59
ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার একমাত্র পত্রিকা দৈনিক নবচিত্র-এর উদ্যোগে ২০২৫ সালের ঈদ পুনর্মিলনী ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। র্যালিটি কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পত্রিকা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর কালীগঞ্জ মটর মালিক সমিতির ৩য় তলায় এক কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা তথ্য কর্মকর্তা আব্দুর রউফ ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার।
প্রধান অতিথি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এবং সাংবাদিকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন। কর্মশালায় আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল সাংবাদিকতার নীতিমালা, তথ্য যাচাই, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং আধুনিক সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি ইউএনও দেদারুল ইসলাম কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, সম্পাদক আলাউদ্দিন আজাদ ও পত্রিকার প্রতিবেদক, কলামিস্টসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে মতবিনিময়, কৃতজ্ঞতা প্রকাশ এবং উৎসবের আমেজে দিনটি উদযাপন করা হয়।
office@ukantho.com