বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সরাসরি ভোটে সংসদে ১০০ নারী এমপি প্রয়োজন: সারজিস

উচ্চকন্ঠ   15-Jun-2025   43

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে অন্তত ১০০ জন নারীর প্রতিনিধিত্ব সংসদে প্রয়োজন। সেক্ষেত্রে সংসদের মোট আসন সংখ্যা ৪০০ করার পক্ষেও মত দিয়েছেন তিনি। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুকে সারজিস আলম লেখেন, সংসদে নারীদের সংরক্ষিত আসনের নামে- সব পক্ষকে খুশি রাখা, স্বজনপ্রীতি করা, প্রাইজ পোস্টিং দেওয়া; নারীর প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীকে দূরে রাখার অপ্রত্যাশিত বিভিন্ন প্রক্রিয়া। তিনি লেখেন, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি যেভাবে মাঠ থেকে রাজনীতিতে অংশগ্রহণ করে, জনগণের কাছে ছুটে যায়, জনগণের কাছে দায়বদ্ধ থাকে এবং একটি নির্দিষ্ট আসনের জনসম্পৃক্ত বিভিন্ন কাজে সরাসরি অংশগ্রহণ করে, সেটা সংরক্ষিত আসনের কোনো সংসদ সদস্য করতে পারেন না। সারজিস লেখেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন চাইলে সংরক্ষিত নয় বরং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে অন্তত ১০০ জন নারীর প্রতিনিধিত্ব সংসদে প্রয়োজন। সেক্ষেত্রে আসন সংখ্যা ৩০০+১০০=৪০০ হতে পারে। সারজিস আলম লেখেন, আমার ভোটে সরাসরি, সংসদে যাবে যোগ্য নারী।

office@ukantho.com


Photo

অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত!

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে সশস্ত্র...

Photo

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

এফএনএস: কুষ্টিয়া শহরের হাউজিং এলাকা থেকে উর্মি খাতুন (৩৫) নামে এক গৃহবধূর...

Photo

কালীগঞ্জে জমির ন্যায্য মূল্য ও ব্যবসায়িদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে...

Photo

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দশ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত