প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে নদীতে ডুবে ১ ও ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় ১ শিশুর মৃত্যু
উচ্চকন্ঠ 06-Jun-2025 41
মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে । ট্রলির ধাক্কায় আদনান (১০) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৬ জুন) সকাল ১০টার দিকে শহরের পৌর এলাকার উদয়পুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদনান- সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মো. শিমুল হোসেনের ছেলে। সে ছিল স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
ঝিনাইদহ সদর থানা ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আদনান দুইদিন আগেই নানিবাড়ি বেড়াতে আসে এবং আজ সকালে সে কানে ইয়ারফোন নিয়ে কিছু একটা শুনতে শুনতে জাম খাওয়ার জন্য যায় এসময় পিছন দিক থেকে আসা ট্রলি হর্ন বাজালে সে শুনতে পায় না এমন সময় ট্রলিটি পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কোনো মামলা হয়নি ।
এ ছাড়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোমরাইল গ্রামের শাশিম হোসেন এর শিশু পুত্র খালিদ হোসেন বাড়ির পাশের চিত্রা নদীতে পড়ে প্রান হারান । সিয়ামের বয়স ২২ মাস ।
office@ukantho.com