শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

দিনাজপুরে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি খুন, এগিয়ে এসে আহত স্ত্রী-শ্যালক

উচ্চকন্ঠ   24-May-2025   53

Photo

এফএনএস: দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের বিরুদ্ধে ধারালো ছুরির আঘাতে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় এগিয়ে আসলে স্ত্রী ও শ্যালককেও আঘাত করে আহত করা হয়। অভিযুক্ত জামাই সামিয়েল মার্ডিকে (৩৮) আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাশুড়ির নাম বাহা বেসরা (৫৫)। তিনি ওই গ্রামের মৃত বুদরা হাসদার স্ত্রী। এ ঘটনায় আহতরা হলেন- সামিয়েল মার্ডির স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং একই এলাকার সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু (৩৫)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আটক জামাই সামিয়েল মার্ডি একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদার পারিবারিক কলহ চলে আসছিল। কলহের জের ধরে গত ১৫ দিন আগে মিনি হাসদা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসেন। শুক্রবার গভীর রাতে সামিয়েল মার্ডি শ্বশুরবাড়িতে গেলে আবারও কলহ লাগে এবং একপর্যায়ে শাশুড়ি বাহা বেসরাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থলে বাহা বেসরাকে মৃত অবস্থায় পায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যার অভিযোগে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ সামিয়েল মার্ডিকে আটক করে। নিহত নারীর লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্ন জেলা গড়তে এবং জনদুর্ভোগ...

Photo

চাঁদাবাজি নিয়ে পরিবহনমন্ত্রীর বক্তব্যে উদ্বেগ টিআইবির

এফএনএস: সড়কে চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন হিসেবে উল্লেখ করে...

Photo

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

এফএনএস: দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী...

Photo

কালীগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত